Canva Pro খুঁটিনাটি

বিষয় : ক্যানভা দিয়ে ডিজাইন ও প্রাসঙ্গিকতা।

উদ্যোক্তা হিসেবে যারাই আসেন তাদের অধিকাংশ-ই ডিজাইনের কাজের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু উদ্যোক্তা হিসেবে সফলতা পেতে হলে নিজেদের কাজ ও সার্ভিস নিয়ে বারংবার যে কাস্টমারদের ব্রেইনে তথ্য প্রদান করতে হয়, এ তথ্য প্রদানে ব্রেইনে গেথে যায় যখন একজন ব্যক্তির কাছে আই ক্যাচিং টাইপের পোষ্ট উপস্থাপন করা হয়, কনটেন্ট - এর দিকে নজর পড়ে সেখানে কয়েক সেকেন্ডের জন্য ঐ ব্যক্তিকে ধরে রাখতে হলে সুন্দর ও তথ্যবহুল ছবির কোনোই বিকল্প নেই।
এত গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ নিজেরা তো ডিজাইনের কাজ জানি না, ডিজাইনার দিয়ে করাবো পর্যাপ্ত টাকা নেই, তার উপর প্রয়োজনীয় মূহুর্তে ডিজাইনারের কাছ থেকে তাৎক্ষনিক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। এজন্য, একজন উদ্যোক্তাকে অলরাউন্ডার হতে হবে।
যাদের ফটোশপ, ইলাষ্ট্রেটর জানা নেই, কম্পিউটার বা ল্যাপটপ নেই তারাও এখন নিজেই ডিজাইন করে আপনার সার্ভিসকে কয়েক ধাপ এগিয়ে নিতে পারবেন। আর ডিজাইনের কাজটি করতে আমার কাছে সহজ ও গুরুত্বপূর্ণ মনে হয়েছে ক্যানভা ডট কম ( www.canva.com ) কে।

কি কাজ করা যায় এটি দিয়ে :

লোগো, ফেসবুকের কাভার ফটো, পেজের কাভার ফটো, ফেসবুক পোষ্টের জন্য ছবি, ইন্ট্রাগ্রাম, ইউটিউবের (থাম্বনেইল, আর্টস, লোগো) প্রয়োজনীয় যে ছবি দরকার সেগুলো পাবেন, অ্যানিমেটেড লোগো, পোষ্টার, ফ্লায়ার, ব্রুশার’স, পেজেন্টেশন, কনসেপ্ট ম্যাপ, মাইন্ড ম্যাপ, বিজনেস কার্ড, জন্মদিনের ডিজাইন, ওয়েডিং ইনভাইটেশন, বুক কভার, অ্যানিমেটেড ছবি, লোগো সহ আরো অনেক কিছুই।
ডিজানের প্রথম ধাপ :
আপনার এন্ড্রয়েড সেট দিয়ে গুগলে গিয়ে সার্চ দিবেন www.canva.com । এরপর আপনার জিমেইল দিয়ে একটা ফ্রি একাউন্ট করতে হবে।
জিমেইল দিয়ে এন্ট্রি করলে বামপাশে হোম (Home), মাঝখানে ডিজাইন’স (Designs) (আপনার ডিজাইনগুলো), ডানপাশে মেনু (Menu)।
হোম থেকে উপরে সার্চ অপশনে গিয়ে প্রয়োজনীয় ডিজাইনের নাম সার্চ দিয়ে সাইজ ও ডেমো ডিজাইন দেখাবে। যেমন : আমি যদি ফেসবুকে পোষ্ট দেওয়ার জন্য ডিজাইন করতে চাই সেক্ষেত্রে লিখতে হবে ফেসবুক পোষ্ট। এভাবে বিভিন্ন ডিজাইনের সাইজ ও কনসেপ্ট খুজে বের করতে পারবেন। অথবা স্ক্রলিং করলেও খুজে বের করতে পারবেন।
কিভাবে ডিজাইন করবেন ভিডিওটি দেখলে কিছুটা আইডিয়া পাবেন। তবু সংক্ষেপে লিখে দিচ্ছি।

কিভাবে ডিজাইন করবো :

ধরি, লোগো বানাবো। ক্যানভা থেকে লোগো ক্যাটাগরি থেকে ডেমো ডিজাইনে ক্লিক দিলাম।
এখন আমি যদি লেখা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে ডেমো ডিজাইনে থাকা লেখার উপর ক্লিক দিয়ে নিজের মতো লেখা লিখতে পারবো।
এখন চাচ্ছি অক্ষর দিয়ে লোগো বানাতে, তাহলে অক্ষর নিলাম N । এরপর কালার করতে চাইলে কালার করতে পারবো, সাইজের পরিবর্তন করতে পারবো, ফন্টের পরিবর্তন করতে পারবো। বিভিন্ন ধরনের লোগো সহ নিজের ইচ্ছেমতো ডিজাইন করতে পারবো। এর জন্য আপনাকে/আমাকে ওয়েবসাইট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে।

এছাড়া কোনো ডেমো ডিজাইনে ক্লিক দেওয়ার পর ডানপাশের নিচে + প্লাস চিহ্ন দেখতে পাবেন।
সেখানে ক্লিক দিয়ে প্রয়োজনীয় টেমপ্লেট, ছবি, ইলিমেন্ট, টেক্সট, ভিডিও, ব্যাকগ্রাউন্ড সহ অনেক কিছুই পাবেন।
সেখানে আপলোড একটা অপশন আছে, এটার কাজ হচ্ছে আপনার মোবাইল থেকে যদি কোনো ছবি নিয়ে যদি ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপলোডে গিয়ে ছবি আপলোড করে নিতে হবে, এরপর ছবি সিলেক্ট করে কাজ করতে হবে। এছাড়াও মোড় অপশনে গিয়ে আরো অনেক টুলস পাবেন।
ক্যানভা নিয়ে আলোচলা এ পর্যন্ত-ই। এরপরও কোনো কিছু না বুঝলে কিংবা জানতে চাইলে কমেন্টে জানাবেন, আশা করি সমাধান বলার চেষ্টা করবো।

0 Comments

Newest