চ্যাটবট কি ? কেন ? কিভাবে ? জানুন বিস্তারিত

চ্যাটবট কি ? 

চ্যাটবট হচ্ছে একটি পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টিলিজেস্ন বা AI সিস্টেম যা আপনার ফেসবুক পেজ বা বিজনে পেজের ম্যাসেঞ্জারে ম্যাসেজ দেওয়া গ্রাহক অথবা ভিজিটারদের চাহিদা অনুযায়ী প্রশ্নর উত্তর দেয়। 

একজন ব্যবসায়ী বা প্রতিষ্ঠান পরিচালনাকারীর সফলতা ব্যর্থতা নির্ভর করে তার গ্রাহকের উপর। আর একজন গ্রাহক সাইট বা পেজে এসে যদি প্রশ্ন করে কোন উত্তর না পান তো বেশির ভাগ ক্ষেত্রেই আর পরবর্তীতে যোগাযোগ করেন না । হয় ভুলে যান আর না হয় অন্য কোথাও নক করেন। এই দ্রুত উত্তরের দেওয়া বা কাস্টমার রিলেশনশিপের উপর কোম্পানি বা প্রতিষ্ঠানের সেল অথবা গ্রোথ নির্ভর করে। দেশের বাইরে বা সচেতন ব্যবসায়ীরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর নির্ভর করে প্রতিষ্ঠান পরিচালনা করেন। 

 চ্যাটবট সার্ভিসটি কাদের জন্য ? 

 এই সার্ভিসটি মূলত যাদের 
 · বিজনেস পেজর মাধ্যমে বিজনেস 
 · ই-কমার্স বিজনেস করেন 
 · ব্লগ আছে 
 · বিভিন্ন প্রতিষ্ঠান আছে 
 · রেস্টুরেন্ট আছে 
 · ট্র্যাভেল এজেন্সি আছে 
 · এ্যাড এজেন্সি আছে 
 · োশ্যাল মিডিয়া প্রচুর ফ্যান ফলয়ার আছে এছাড়া সব ধরণের পেজের মালিক যারা নতুন এবং পুরনো ব্যাবসায় শুরু করেছেন এবং তাদের স্বপ্ন তার এই পেজ বা অনলাইন সেবাটিকে কন্টিনিউ করা এবং কোন প্রকার অতিরিক্ত ব্যয় ছাড়া নির্ভুল ভাবে গ্রাহকে তথ্য দিয়ে তাদে ধরে রাখতে চান মূলত এই সার্ভিসটি তাদের জন্যই। 
 
কেন ব্যবসায়ীরা চ্যাটবটর উপর নির্ভরশীল ? 

 · একজন ব্যবসায়ী তিনি ছোট বা বড় যে ব্যবসায়র মালিক হন না কেন সারাদিন একটানা শুধু ম্যাসেঞ্জার অথবা তার অনলাইন শপের উপর নজর রাখা অসম্ভব। কারণ তাকে ফিজিক্যাল আরও অনেক কাজ করতে হয় আবার পণ্য বা সেবা রেডি করতে হয় গ্রাহকের কাছে পৌঁছানর জন্য। 
এছাড়া তার ব্যক্তিগত আরও অনেক কাজ থাকে। তাই তিনি চাইলেই সব সময় অনলাইনে থাকতে পারেন না। আবার থাকাটাও সম্ভব নয়। কিন্তু যে সময় অনলাইন থাকছেন না সেই সময় হয়তো কোন গ্রাহক নক করলো পণ্য কিনতে বা তথ্য জানতে। 

আবার দেখা যায় এক সাথে অনেক গ্রাহক ম্যাসেজ দিচ্ছেন সেখানে একই সাথে সবাইকে একজন মানুষের সময় দেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। হয়তো একজনের প্রশ্নর উত্তর অন্যজনকে দিয়ে ফেলছেন অথবা কারো ম্যাসেজ মিসিং হয়ে যাচ্ছে। কারণ সবার প্রশ্ন বা চাহিদা একই রকম হয়না। কিন্তু এই কাজটি “চ্যাটবট” খুব সুন্দর এবং সাবলীল এবং নির্ভুল ভাবে পরিচালনা করে। 

 · একজন পরিচালকের হয়তো গ্রাহক সেবা দেওয়ার জন্য কর্মচারী বা কাস্টমাররিলেশনশিপ ম্যানেজার আছেন। যদি একজন থেকান তো সেই কাজ একাই পরিচালনা করা সেই কর্মচারীর জন্য অনেক কঠিন। আবার প্রতি মাসে মোটা অংকের স্যালারি তাকে দিতে হচ্ছে। 
 ২৪ ঘণ্টা যদি ৩ জন কাজ করেন তো মাসে প্রায় ৪০-৫০ হাজার টাকা অতিরিক্ত ব্যায় করতে হবে তবুও তাদের জন্য পিক আওয়ার গুলোতে নির্ভুল সার্ভিস দেওয়াটা অনেক কঠিন। 

অথচ এই AI সিস্টেম সামান্য খরচে সেট করে নিলে গ্রাহকের সাথে তথ্য বিনিময় হবে সুন্দর ও সাবলীল। সার বিরামহীন নির্ভুল সাপর্ট ২৪ ঘন্টার। আসুন একনজরে জেনে নেওয়া যাক চ্যাটবোট সার্ভিসের সুবিধা বা ফিচার সম্পর্কে 
 · ২৪ ঘণ্টা কাস্টমার সাপর্ট 
· গ্রাহককে নাম ধরে সম্বোধন করে স্বাগতম জানায় 
· মেনুর মাধ্যমে ক্যাটাগরি প্রদর্শন করে। 
· গ্রাহকে পণ্য বা সেবা সম্পর্কে সুনির্দিষ্ট এবং পরিপূর্ণ ধারণা প্রধান করে 
· চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় লিংক শেয়ার করে 
· পণ্যর ছবি বা ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে গ্রাহকের চাহিদা পুরন করে 
· অর্ডার প্রসেস থেকে পণ্যর মূল্য পরিশোধ পর্যন্ত সাপর্ট প্রদান করে। 
· চ্যাটবোট সিস্টেম চালু করার পর থেকে ম্যাসেঞ্জারে নক করা গ্রাহকদের “সাবক্রাইবার” হিসাবে গ্রহণ করে এবং তাদের তথ্য সংরক্ষণ করে। 

· গ্রাহক কোন পণ্য নিলেন, ক্রেতার ধরন, ছেলে না মেয়ে সব কিছু আইডেন্টিফাই করার মাধ্যমে কাজকে সহজ করে। 
· ব্রডকাস্ট সিস্টেমের মাধ্যমে এক সাথে সব গ্রাহকে কয়েক সেকেন্ডে ম্যাসেজ পাঠাতে পারে। 
· আবার চাইলে সুনির্দিষ্ট ট্যাগ ব্যবহারের মাধমে ফিলটার ব্যবহার করে ঐ সুনির্দিষ্ট গ্রাহকেই অফার পাঠাতে পারে। 
· সাবস্কাইব কৃত গ্রাহকদের ফ্রিতে অফার ম্যাসেজ পাঠাতে পারে এক সাথে সকলকে। 
· পেইড বা এ্যাড সার্ভিসের ম্যাসেজের মাধ্যমে আরও বেশি সংখ্যক গ্রাহককে সার্ভিস প্রদান করে। 
· বুস্ট কৃত পোস্টের কমেন্ট ট্যাগ ব্যবহারের মাধ্যমে গ্রাহকের প্রশ্নর উত্তর প্রদান করে। 
 এছাড়াও দারুণ সব ফিচার সমৃদ্ধ এই সার্ভিস আপনার ব্যবসায় বা প্রতিষ্ঠানকে একটি কর্পরেট লুক এনে দেয়। 

আপনার সময় এবং অর্থ বাঁচিয়ে নির্ভুল সার্ভিস প্রদানের মাধ্যমে গ্রাহকে সন্তুষ্ট করে তাদের ধরে রেখে রিটান কাস্টমার বানিয়ে আরও দ্রুত এগিয়ে যেতে এবং সফলতা পেতে এই সার্ভিসটির বিকল্প নাই। সব শেষে এটা বলতে হয় চ্যাটবোটের কাজের ধরণ ও ক্ষমতা বলে শেষ করা যাবেনা। এর আরও অনেক সুবিধা নিয়ে কথা হবে নতুন কোন ব্লগে। 

ধন্যবাদ।


এই সার্ভিসটি ফ্রি চাইলে বা টেমপ্লেট ডিজাইন করাতে চাইলে অথবা যে কোন পরামর্শের জন্য এখনই নিচের বাটনে ক্লিক করুন।


0 Comments

Oldest

Canva Pro খুঁটিনাটি

বিষয় : ক্যানভা দিয়ে ডিজাইন ও প্রাসঙ্গিকতা। উদ্যোক্তা হিসেবে যারাই আসেন তাদের অধিকাংশ-ই ডিজাইনের কাজের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু উদ্যোক্তা হিসেবে সফলতা পেতে হলে নিজেদের কাজ ও সার্ভিস নিয়ে বারংবার যে কাস্টমারদের ব্রেইনে তথ্য প্রদান করতে হয়, এ তথ্য প্রদানে ব্রেইনে গেথে যায় যখন একজন ব্যক্তির কাছে আই ক্যাচিং টাইপের পোষ্ট উপস্থাপন করা হয়, কনটেন্ট - এর দিকে নজর পড়ে সেখানে কয়েক সেকেন্ডের জন্য ঐ ব্যক্তিকে ধরে রাখতে হলে সুন্দর ও তথ্যবহুল ছবির কোনোই বিকল্প নেই। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ নিজেরা তো ডিজাইনের কাজ জানি না, ডিজাইনার দিয়ে করাবো পর্যাপ্ত টাকা নেই, তার উপর প্রয়োজনীয় মূহুর্তে ডিজাইনারের কাছ থেকে তাৎক্ষনিক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। এজন্য, একজন উদ্যোক্তাকে অলরাউন্ডার হতে হবে। যাদের ফটোশপ, ইলাষ্ট্রেটর জানা নেই, কম্পিউটার বা ল্যাপটপ নেই তারাও এখন নিজেই ডিজাইন করে আপনার সার্ভিসকে কয়েক ধাপ এগিয়ে নিতে পারবেন। আর ডিজাইনের কাজটি করতে আমার কাছে সহজ ও গুরুত্বপূর্ণ মনে হয়েছে ক্যানভা ডট কম ( www.canva.com ) কে। কি কাজ করা যায় এটি দিয়ে : লোগো, ফেসবুকের কাভার ফটো, পেজের কাভার ফটো, ফেসবুক পোষ্টের ...