ফেসবুক পিক্সেল কি এবং কেন—জেনে নিন এর বিস্তারিত!

এই লেখাটি বিশেষ করে তাদের জন্য, যারা ফেসবুক বুস্টের মাধ্যমে আর আগের মত সেল পাচ্ছেন না। তারা এই ফেসবুক পিক্সেল ব্যবহার করেই দেখুন এর জাদু! আমরা অনেকেই ফেসবুকে শুধু একটা বুস্ট দিয়ে দেই অর্থাৎ বিজ্ঞাপন দিয়েই আমরা মনে করি কাজ শেষ। 

এতে যে একদম সফলতা আসে না তা কিন্তু নয় তবে এইসব ফেসবুকের ক্যাম্পেইনগুলো আরো অনেক বেশি কার্যকর করা যেত যদি আমরা ফেসবুক পিক্সেলের ব্যবহার জানতে পারি। পিক্সেল শব্দটা শুনেই হয়ত আমরা অনেকে ভেবে নেই যে ছবি জাতীয় কিছু একটা হবে হয়ত। 
তবে বড় বড় যে মার্কেটাররা থাকেন, তারা কিন্তু এই ফেসবুক পিক্সেলের যথার্থ ব্যবহার করে থাকেন। আর তাদের বিজ্ঞাপনগুলোর সফলতার অন্যতম গোপন রহস্য হল এই ফেসবুক পিস্কেল। 

 আপনি যদি একজন মার্কেটার নাও হয়ে থাকেন তবুও এই পিক্সেলের মাধ্যমে আপনার ব্যবসাকে আরো অনেক বেশি লাভজনক করে গড়ে তুলতে পারবেন। এটার মাধ্যমে ফেসবুক বিজ্ঞাপন বা বুস্টের সর্বোত্তম ব্যবহার আপনি করতে পারবেন। আজ আমরা কথা বলব এই ফেসবুক পিক্সেল সম্পর্কে, এছাড়া আপনাদের যাবতীয় কৌতূহল মেটাবো এবং ফেসবুক পিক্সেলের গোপন রহস্য উন্মোচন করব। আমরা প্রায়শই বলে থাকি যে বর্তমান অনলাইন জগতে ডেটা ড্রিভেন মার্কেটিং এর কোন বিকল্প নেই, আর সেই ডেটা ড্রিভেন মার্কেটিং এর এক অন্যতম হাতিয়ার হল এই ফেসবুক পিক্সেল। 

 ফেসবুক পিক্সেল কি? 

 আমরা যারা অনলাইন বিজ্ঞাপনের সাথে জড়িত আছি তাদের মোটামুটি সবারই Google Analytics সম্পর্কে ধারণা রয়েছে। গুগুলের এই ফ্রি টুলটির মাধ্যমে আমরা আদতে জানতে পারি যে আমাদের সাইটে কতজন ভিজিটর রয়েছে আর তারা কোন এলাকা থেকে এসেছে, তাদের বয়স কত ইত্যাদি। তবে এটুকু ধারণা দিয়ে আমরা ব্যবসাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব না। 

এর পাশাপাশি আমাদের জানতে হবে এই ভিজিটররা আমাদের ওয়েবসাইটে এসে ঠিক কি করছে? কোন পণ্যটি বেশি পছন্দ করছে এবং কোন বয়সী ভোক্তা কোন পণ্য ক্রয় করছে। এমন বিস্তারিত রিপোর্ট আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে পেতে পারব। ফেসবুকের এই আপডেটটি সম্পর্কে এখনো অনেকেই তেমন একটা না জানলেও চমৎকার এই টুলটি ব্যবহার করে ব্যবসার অনেক বেশি প্রসার করা সম্ভব। 
এছাড়া বর্তমান অনলাইন বিজ্ঞাপন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এর একটি অন্যতম মাধ্যম হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। 

নাম পিক্সেল রাখার কারণ? 

 শুরুতে যেটা বলেছিলাম অনেকেই ভেবে থাকেন পিক্সেল মূলত ছবি বা এই রিলেটেড কিছু একটার সাথে সম্পৃক্ত। তাদের ধারণাটি কিছুটা হলেও ঠিক! মজার ব্যাপার হল ফেসবুক পিক্সেল আপনার ওয়েবসাইটের এক পিক্সেল সম পরিমাণ জায়গা দখল করে নেয়। আর সেই জায়গা থেকেই প্রত্যেকবার যখন ইমেজ লোড হতে থাকে, যাবতীয় তথ্যাবলি আপনার ফেসবুক এড ম্যানেজারের মাধ্যমে সংগৃহীত হতে থাকে। 

 পিক্সেলের সংগৃহীত তথ্য গুরুত্বপূর্ণ হবার কারণ? 

 আপনি বিজ্ঞাপন বিশেষজ্ঞ হন অথবা নিজের ব্যবসার মালিক হন, আপনার কাছে তথ্য এবং উপাত্ত খুবই গুরুত্বপূর্ণ। ধরুন আপনি বই বিক্রয় করেন, এখন ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে নিজের ব্যবসার প্রসার করতে চাচ্ছেন। আপনি বিজ্ঞাপন দিচ্ছেন আর সেখান থেকে বিক্রয়ও হচ্ছে, কিন্তু বেলা শেষে দেখা যাচ্ছে আপনার বিজ্ঞাপন খরচ আর লাভের পরিমাণ একই। 

তাহলে এখন আপনি কি করবেন? ঠিক এখানেই আসে ফেসবুক পিক্সেলের ভূমিকা। ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি যে বিজ্ঞাপন দিয়েছেন সেটার যাবতীয় তথ্য জানতে পারবেন। যাতে আপনার গ্রাহক সম্পর্কে বিস্তার ধারণার সাথে সাথে প্রকৃত ক্রেতাকে খুঁজে পাবেন এবং ধরে রাখার উপায় খুঁজে পাবেন।

এই সার্ভিসটি ফ্রি চাইলে অথবা যে কোন পরামর্শের জন্য এখনই নিচের বাটনে ক্লিক করুন।

0 Comments

Canva Pro খুঁটিনাটি

বিষয় : ক্যানভা দিয়ে ডিজাইন ও প্রাসঙ্গিকতা। উদ্যোক্তা হিসেবে যারাই আসেন তাদের অধিকাংশ-ই ডিজাইনের কাজের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু উদ্যোক্তা হিসেবে সফলতা পেতে হলে নিজেদের কাজ ও সার্ভিস নিয়ে বারংবার যে কাস্টমারদের ব্রেইনে তথ্য প্রদান করতে হয়, এ তথ্য প্রদানে ব্রেইনে গেথে যায় যখন একজন ব্যক্তির কাছে আই ক্যাচিং টাইপের পোষ্ট উপস্থাপন করা হয়, কনটেন্ট - এর দিকে নজর পড়ে সেখানে কয়েক সেকেন্ডের জন্য ঐ ব্যক্তিকে ধরে রাখতে হলে সুন্দর ও তথ্যবহুল ছবির কোনোই বিকল্প নেই। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় অথচ নিজেরা তো ডিজাইনের কাজ জানি না, ডিজাইনার দিয়ে করাবো পর্যাপ্ত টাকা নেই, তার উপর প্রয়োজনীয় মূহুর্তে ডিজাইনারের কাছ থেকে তাৎক্ষনিক সাপোর্ট পাওয়ার সম্ভাবনা কম। এজন্য, একজন উদ্যোক্তাকে অলরাউন্ডার হতে হবে। যাদের ফটোশপ, ইলাষ্ট্রেটর জানা নেই, কম্পিউটার বা ল্যাপটপ নেই তারাও এখন নিজেই ডিজাইন করে আপনার সার্ভিসকে কয়েক ধাপ এগিয়ে নিতে পারবেন। আর ডিজাইনের কাজটি করতে আমার কাছে সহজ ও গুরুত্বপূর্ণ মনে হয়েছে ক্যানভা ডট কম ( www.canva.com ) কে। কি কাজ করা যায় এটি দিয়ে : লোগো, ফেসবুকের কাভার ফটো, পেজের কাভার ফটো, ফেসবুক পোষ্টের ...